সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

ওবায়দুর রহমান
আমার সকাল ২৪ বিশেষ প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৮ থেকে ১০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর ও নগরকান্দার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বকুল মোল্যা ও মিশরু মিয়া একসময় একই পক্ষের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তারা পৃথক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর পাশাপাশি বকুল মোল্যা ও মিশরু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে মামলা চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার মিশরু মিয়ার জমিতে টিলার দিয়ে চাষ করতে গেলে বকুল মোল্যার লোকজন বাধা দেন বলে অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে ৮ থেকে ১০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকটি জমির ফসলও নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বকুল মোল্যা ও মিশরু মিয়া এলাকায় না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত