সাবরাং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
সাবরাং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাবরাং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

সাবরাং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

আবদুর রহিম, কক্সবাজার স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আওতাধীন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় হরিয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাবরাং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।

সম্মেলনের উদ্বোধন করেন সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাসেম বউলু। প্রধান বক্তা ছিলেন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাসান সিদ্দিকী নেতাকর্মীদের দলীয় ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

প্রধান বক্তা নুরুল আলম সাবরাংয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে অতীতে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে আগামী দিনে তাদের নিরাপত্তা নিশ্চিত ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মৌলভী আব্দুল গফুর সাবরাংয়ের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলীয় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সাবরাং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির আহমদ মেম্বার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর শরিফ, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাব্বির আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আব্দুর রশিদকে সভাপতি এবং মোহাম্মদ সিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত