সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কমিটি গঠন

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কমিটি গঠন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কমিটি গঠন

সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কমিটি গঠন

কক্সবাজার স্টাফ রিপোর্টার: আবদুর রহিম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভাকে সামনে রেখে সম্প্রতি এক সভায় এ কমিটি গঠন করা হয়। সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নূরুল আলম কমিটি গঠনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় কমিটির প্রধান পদধারীদের নাম ঘোষণা করা হয়। এতে আলহাজ্ব বাদশা মিয়া সভাপতি, নূর আহম্মদ সাধারণ সম্পাদক এবং জাফর আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ নূরুল আলম বলেন, “৭১ জন কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সবাইকে অংশগ্রহণের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এলাকার মানুষের পাশে থেকে দলীয় সংগঠনকে আরও গতিশীল করতে হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, এ কমিটির মাধ্যমে সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলীয় ভিত্তি শক্তিশালী হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত