সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সময়কে কাজে লাগানোর প্রতি মনোযোগী হতে হবে
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সময়কে কাজে লাগানোর প্রতি মনোযোগী হতে হবে
—এস এম মনোয়ার হোসেন
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেছেন, একজন শিক্ষার্থীর প্রকৃত উৎকর্ষ কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; নিয়মিত অধ্যয়নের অভ্যাস, জ্ঞানান্বেষণের আগ্রহ, উত্তম চরিত্র, নৈতিক দৃঢ়তা ও দায়িত্বশীল আচরণের মধ্যেই তার প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
তিনি বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময় অধ্যয়নে আত্মনিয়োগ, বইপাঠকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ এবং আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের ধারাবাহিক সাধনা অব্যাহত রাখা সময়ের অপরিহার্য দাবি। দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর সফলতার যাত্রা শুরু হয়। এ যাত্রা যেন থেমে না যায়, সেজন্য সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সফলতার পথে এগিয়ে যেতে হবে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সিলেটের ওসমানীনগর উপজেলার একটি পার্টি সেন্টারে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহসভাপতি ফয়ছল ইসলাম।
ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আল ইসলাহর সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন, ইউকে কমিউনিটি নেতা নোমান আহমদ ও বদরুল হোসাইন, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহর অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, সিলেট এমসি কলেজ শাখার সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান নোমান, সিলেট পশ্চিম জেলা সহসাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার এবং ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি হাফিজ আব্দুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক চরিত্র গঠন এবং সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার আহ্বান জানান।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।