সানেশ্বর যুব একতা সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

সানেশ্বর যুব একতা সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
পটুয়াখালীর বাউফল উপজেলার মানবিক ও সমাজসেবামূলক সংগঠন ‘সানেশ্বর যুব একতা সংগঠন’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেখতে দেখতে সংগঠনটির পথচলার দুই বছর পূর্ণ হয়েছে। এই সময়ে যারা ভালোবাসা, শ্রম, সময় ও সহযোগিতা দিয়ে সংগঠনের পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। ‘ঐক্য আমাদের শক্তি, সেবা আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সংগঠনের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তোলা, সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছে সংগঠনটি।










