সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

 

সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

ছুটির দিনে শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকালে বগুড়া ও সিলেটে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৭ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করেছে।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

শেরপুর হাইওয়ে থানার ওসি জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুই জেলার এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ১৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক নেমে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত