সাঁওতাল জনগোষ্ঠীর গল্পের সিনেমায় সনি-বৃষ্টি জুটি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
সাঁওতাল জনগোষ্ঠীর গল্পের সিনেমায় সনি-বৃষ্টি জুটি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সাঁওতাল জনগোষ্ঠীর গল্পের সিনেমায় সনি-বৃষ্টি জুটি

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম।

‘মন পাখি’তে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি মানবিক গল্প তুলে ধরা হবে। তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরাই সিনেমাটির মূল লক্ষ্য।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’ পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’

পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি ও প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী যুক্ত হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, “মন পাখি” দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু। আর সঙ্গীতায়োজনে রয়েছেন শওকত আলি ইমন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত