সরিষাবাড়ীর পিংনা গরুর হাটে ব্যাগ থেকে চুরি ১ লাখ ৯ হাজার টাকা

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
সরিষাবাড়ীর পিংনা গরুর হাটে ব্যাগ থেকে চুরি ১ লাখ ৯ হাজার টাকা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সরিষাবাড়ীর পিংনা গরুর হাটে ব্যাগ থেকে চুরি ১ লাখ ৯ হাজার টাকা

সরিষাবাড়ীর পিংনা গরুর হাটে ব্যাগ থেকে চুরি ১ লাখ ৯ হাজার টাকা

আব্দুল্লাহ মাহমুদ
সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা গরুর হাটে গরু কিনতে গিয়ে সোবাহান নামে এক ব্যক্তির ব্যাগ থেকে ১ লাখ ৯ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরগ্রীস এলাকা থেকে গরু কেনার উদ্দেশ্যে পিংনা গরুর হাটে আসেন সোবাহান। হাটে প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি বিভিন্ন গরু দেখছিলেন। এ সময় কেনাকাটার জন্য সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিজের কাছে রেখেছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

একপর্যায়ে ব্যাগে থাকা টাকা পরীক্ষা করে দেখতে পান, নগদ ১ লাখ ৯ হাজার টাকা নেই। ধারণা করা হচ্ছে, হাটের ভিড়ের সুযোগ নিয়ে কোনো চক্র কৌশলে তার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে।

টাকা চুরির বিষয়টি বুঝতে পেরে সোবাহান হতবাক হয়ে পড়েন এবং হাটে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়রা জানান, পিংনা গরুর হাটে গরু কেনাবেচার সময় বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। অনেকেই বড় অঙ্কের নগদ টাকা নিয়ে হাটে আসেন। ফলে চুরি ও ছিনতাই প্রতিরোধে হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী সোবাহানের চুরি যাওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত