সরিষাবাড়ীতে আরামনগর-কয়ড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
সরিষাবাড়ীতে আরামনগর-কয়ড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সরিষাবাড়ীতে আরামনগর-কয়ড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

সরিষাবাড়ীতে আরামনগর-কয়ড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

আব্দুল্লাহ মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার থেকে কয়ড়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে প্রতিদিন অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সড়কটির এমন অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে সময় ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এলাকাবাসী আরও জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে আরামনগর বাজার থেকে কয়ড়া বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হোক।

এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত