সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জনের চাকরির সুযোগ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 23, 2026,
সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জনের চাকরির সুযোগ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জনের চাকরির সুযোগ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জনের চাকরির সুযোগ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

বিদেশে চাকরিপ্রত্যাশীদের জন্য ব্রুনেইয়ে সরকারিভাবে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগের সুযোগ এসেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিভিন্ন নির্মাণ ও কারিগরি পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচিত কর্মীদের বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। পাশাপাশি থাকা ও খাওয়ার খরচও কোম্পানির পক্ষ থেকে বহন করা হবে।

যেসব প্রতিষ্ঠানে নিয়োগ

সিওয়াই কনস্ট্রাকশন
পদ: নির্মাণশ্রমিক—১ জন।
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লেম্যান এন্টারপ্রাইজ
পদ: এসি টেকনিশিয়ান—১ জন।
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার।

হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি
পদ: খামারশ্রমিক—১ জন।
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি
পদগুলো হলো—নির্মাণশ্রমিক ১৮০, শ্রমিক ৫, প্লাম্বার ৫, রাজমিস্ত্রি ২, ফোরম্যান ৩, ড্রাফটম্যান ৫, ওয়েল্ডার ৫, ইলেকট্রিশিয়ান ৫, কাঠমিস্ত্রি ৫, ড্রাইভার ক্লাস-৩ ৩, ট্রাক ড্রাইভার ৩, ভারী যানবাহনচালক ৩, সুপারভাইজার ১, অপারেটর ১ ও টেকনিশিয়ান ১ জন।

অধিকাংশ পদের বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার। অপারেটর ও টেকনিশিয়ান পদে দৈনিক ২১ ব্রুনেই ডলার বেতন দেওয়া হবে।

সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি
পদ: নির্মাণকর্মী ২০, শ্রমিক ৪ ও গ্রাস কাটার ৫ জন।
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার।

বিএমএম এসডিএন বিএইচডি
পদ: সাধারণ শ্রমিক—৩ জন।
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার।

এবিডি এসডিএন বিএইচডি
পদ: ইলেকট্রিশিয়ান ৩ ও ফোরম্যান ২ জন।
বেতন: দৈনিক ২২ ব্রুনেই ডলার।

বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত

আলওয়ালি এসডিএন বিএইচডি
পদ: শ্রমিক—৫ জন।
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার।

এমডি রাফি কনস্ট্রাকশন
পদ: হেভি যানবাহন ড্রাইভার—৪ জন।
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার।

আবেদন ও ফি

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করতে হবে। দক্ষ কর্মীর ক্ষেত্রে এ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত অর্থ ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে মূল কপি বোয়েসেলে দিতে হবে।

অন্যান্য সুবিধা

থাকা ও খাওয়ার খরচ কোম্পানি বহন করবে। বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

দুই বছরের চুক্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে, যা নবায়নযোগ্য। দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা।

আবেদনের শেষ সময়

২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

অনলাইনে আবেদন করুন

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন (PDF)

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত