1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সমকামিতা-সংক্রান্ত ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই: শহীদুল্লাহ হলের এজিএস - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

সমকামিতা-সংক্রান্ত ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই: শহীদুল্লাহ হলের এজিএস

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 3, 2026,
সমকামিতা-সংক্রান্ত ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই: শহীদুল্লাহ হলের এজিএস
সমকামিতা-সংক্রান্ত ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই: শহীদুল্লাহ হলের এজিএস

সমকামিতা-সংক্রান্ত ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই: শহীদুল্লাহ হলের এজিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিল দাবি করেছেন, সাম্প্রতিক সমকামিতা-সংক্রান্ত ঘটনায় তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই; বরং বিষয়টি জানার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম খলিল জানান, অভিযুক্তদের একজন তার মায়ের মামাতো ভাই। চিকিৎসার জন্য ঢাকায় এসে থাকার জায়গা না থাকায় মানবিক বিবেচনায় তাকে নিজের কক্ষে থাকার অনুমতি দেন। তবে ওই ব্যক্তি আরেকজনকে সঙ্গে নিয়ে আসবেন—এ বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, “২৬ তারিখে সে আমাকে ফোন করে জানায়, চিকিৎসার জন্য ঢাকায় আসবে কিন্তু থাকার জায়গা নেই। আমি তাকে আমার রুমে থাকতে বলি। পরদিন হলে এসে দেখি, তার সঙ্গে আরও একজন এসেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তারা জানায়, একজন মেঝেতে ঘুমাবে এবং বিকেলে ডাক্তার দেখিয়ে চলে যাবে।”

তার দাবি, পরদিন সকালে তিনি ক্লাসে চলে যান। তার অনুপস্থিতিতে রুমমেট অতিথিদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। কিন্তু বিষয়টি তাকে বা হল প্রশাসনকে না জানিয়ে অতিথিদের চলে যেতে দেওয়া হয়।

তিনি বলেন, “আমার রুমমেট যদি তখনই আমাকে বা হল প্রশাসনকে জানাতেন, তাহলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি।”

এজিএসের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি প্রথম পুরো ঘটনাটি জানতে পারেন। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

তিনি বলেন, “সমকামিতার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যেদিন বিষয়টি জানতে পেরেছি, সেদিন থেকেই আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করব।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে তাকে সামনে এনে প্রচার চালানো হয়েছে। তার প্রশ্ন, “যিনি ঘটনাটি দেখেছেন, তিনি সেদিনই কেন আইনের আশ্রয় নিলেন না? কেন অভিযুক্তদের ছেড়ে দিয়ে কয়েক দিন পর ভিডিও প্রকাশ করা হলো? যদি উদ্দেশ্য অপরাধীর বিচার হতো, তাহলে প্রথমেই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হতো। কিন্তু তা না করে আমাকে সামনে আনা হয়েছে। আমি মনে করি, এটি আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর একটি পরিকল্পিত চেষ্টা।”

উল্লেখ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper