
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুর, মঠবাড়িয়া
“সবুজ বাংলাদেশ”-এর ১০ বছর পূর্তি উপলক্ষে দেশকে আরও সবুজ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে মঠবাড়িয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আকলিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ রুবেল খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল অভি, সহ-সভাপতি জসিম উদ্দীন, শারমিন সুলতানা, মোঃ মাসুম বিল্লাহ ও রেজাউল জমাদ্দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, দপ্তর সম্পাদক কাওসার ইমন, অর্থ সম্পাদক মীর মোঃ মাহাবুবসহ অন্যান্য সদস্যবৃন্দ—জুই, সিনথিয়া, পূজা, সাওজাল, বৃষ্টি, আল-আমিন এবং আমন্ত্রিত অতিথিরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা শপথ নিয়ে বলেন,
“সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার—
আর নয় অবৈধ বৃক্ষ কর্তন,
সবুজ আচ্ছাদনে মোড়ানো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।”
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।