সবুজবাগে তরুণী হত্যার মামলায় পাঁচ আসামির ৪ দিনের রিমান্ড
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সবুজবাগে তরুণী হত্যার মামলায় পাঁচ আসামির ৪ দিনের রিমান্ড
রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯) নামে এক তরুণীকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মামলার নথি অনুযায়ী, গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে সবুজবাগ থানার বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি গরুর খামারের পাশে সেতুর নিচে এক নারীর খণ্ডিত মাথা ও পলিথিনে মোড়ানো দুই হাত পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়। তবে মরদেহের অন্যান্য অংশের সন্ধান পাওয়া যায়নি।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে ওই নারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯)। খণ্ডিত মাথার ছবি ও হাতে থাকা ট্যাটু দেখে তার বাবা-মা পরিচয় নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মামলার তদন্তসংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ফালানীসহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বাগানবাড়ী কালভার্টের ওপর দীর্ঘ সময় অবস্থান করছিলেন।
তদন্তে আরও উঠে এসেছে, পরে কয়েকজন ব্যক্তি ফালানীকে কৌশলে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যান। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।
পুলিশের দাবি, ৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে ফারুক ও ফালানী ছাড়া অন্য আসামিরা এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আবার বাগানবাড়ী কালভার্ট এলাকায় অবস্থান করেন। পরে তারা সেখান থেকে চলে যান।
তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, স্থানীয়দের সাক্ষ্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আসামিদের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্তে ফালানীর মরদেহের বাকি অংশসহ হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।