সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও পরিবারকে হুমকির অভিযোগ, থানায় জিডি
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও পরিবারকে হুমকির অভিযোগ, থানায় জিডি
সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান (৫০)।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর পল্লবী থানায় তিনি জিডিটি করেন।
জিডিতে আমিরুজ্জামান উল্লেখ করেন, গত ২০ আগস্ট দৈনিক খবরের আলো ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে ফের প্রভাব বিস্তারের দাবি এলাকাবাসীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর পল্লবী এলাকার মো. সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে মো. ইমরান খান তার ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিডির তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পল্লবীর সেকশন-১২ এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। কলকারী হিসেবে সাদাকাত খান ফাঁক্কু ও তার ছেলে ইমরান খানের পরিচয় দেওয়া হয়।
এ সময় তারা প্রকাশিত সংবাদটি এক ঘণ্টার মধ্যে মুছে ফেলতে বলেন। তা না হলে আমিরুজ্জামান ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তাকে গালাগাল করার অভিযোগও করেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সাংবাদিক আমিরুজ্জামানের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় তার বা পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে বিষয়টি জিডিভুক্ত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।
জিডির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, হুমকির অভিযোগে শনিবার জিডিটি করা হয়েছে। তিনি জিডির কপি পেয়েছেন।