শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি তুহিন, সম্পাদক সাইফুল
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি তুহিন, সম্পাদক সাইফুল
মারুফ জোয়ার্দ্দার, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) মাগুরা জেলা জাসাসের আহ্বায়ক আ. ন. ম. কাজী সিরাজ উদ্দিন মিহির ও সদস্যসচিব মো. ফেরদৌস রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে এস এম তুহিন হায়দারকে সভাপতি এবং মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. ইমরুল ইসলাম ইমন; সহসভাপতি মো. আ. রহিম, মো. আবু জাফর, শাহ সেকেন্দার ও খোন্দকার আবু নঈম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমান খারব, মো. উজ্জল খান ও মো. আব্দুর রাজ্জাক; সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উল্লাস; প্রচার সম্পাদক হারুন অর রশিদ; দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম; কোষাধ্যক্ষ মো. হাসান বিশ্বাস; শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজ কুমার বিশ্বাস এবং নাট্যবিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম।
এ ছাড়া কমিটিতে ৫৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাসাসের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শ্রীপুর উপজেলা জাসাসের সভাপতি এস এম তুহিন হায়দার বলেন, দীর্ঘদিন রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাননি। এর আগে তিনি জাসাসের কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বলেও জানান।
তিনি বলেন, বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে শ্রীপুর উপজেলা জাসাসকে আরও সংগঠিত ও সক্রিয় করে এগিয়ে নিতে চান তারা।
মাগুরা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রেজা বলেন, জাসাসের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি জাতীয়তাবাদী চিন্তা ও চেতনা নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেবে বলে প্রত্যাশা করেন তিনি।










