শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
আপলোডের সময় :
Wednesday, June 17, 2026,
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকায় সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) বাদে মাগরিব থেকে এ মাহফিলের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ঈমানী চেতনা জাগ্রত করা এবং কারবালার শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতিদিন ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। তারা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হচ্ছে।
১ম দিবসে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী “পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা” বিষয়ে আলোচনা করেন। ২য় দিবসে হযরত মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী “হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর জীবনী” নিয়ে আলোচনা করবেন। ৩য় দিবসে মাওলানা মুফতি এয়ার মোহাম্মদ রেজভী আলকাদেরী “হযরত ওমর ফারুক (রাঃ)-এর জীবনী” উপস্থাপন করবেন। ৪র্থ দিবসে মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমী “হযরত ওসমান (রাঃ)-এর জীবনী” আলোচনা করবেন। ৫ম দিবসে শাহজাদা সৈয়্যদ মাওলানা সৈয়দুল বারী আলকাদেরী “হযরত আলী (রাঃ)-এর জীবনী” বিষয়ে বক্তব্য রাখবেন। ৬ষ্ঠ দিবসে মুফতি ইদ্রিস আনসারী “আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা” বিষয়ে আলোচনা করবেন। ৭ম দিবসে মাওলানা সায়ের এমদাদুল ইসলাম আলকাদেরী “নাতে মুস্তফা (সাঃ)-এর গুরুত্ব” তুলে ধরবেন। ৮ম দিবসে মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী আলকাদেরী “পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তি” বিষয়ে আলোচনা করবেন। ৯ম দিবসে মাওলানা এনামুল হক আলকাদেরী “ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদাত” নিয়ে আলোচনা করবেন। ১০ম দিবসে মাওলানা হাসানুল হক আলকাদেরী “ইয়াজিদের পরিণতি” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা বশির রেজভী আলকাদেরী এবং অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান। নাত ও কিরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় মাহফিলটি সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।