1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:০৪|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

মোঃ রমিজ আলী
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৭, ২০২৪,
শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

মোঃ রমিজ আলী ( সীতাকুণ্ড স্টাফ রিপোর্টার)

কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে সারা দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

এদিকে ময়মনসিংহ-১০ আসনে প্রকাশ্যে নৌকায় সিল মারা ও ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই অভিযোগে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ সেখকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে। আট বিভাগে গড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া এখন পর্যন্ত (বিকেল ৩টা) ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

ইসির কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সারা দেশে ৩৭টি অনিয়ম ও গোলযোগের ঘটনার সংবাদ পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয়জনকে। অনিয়মের কারণে বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভোটের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। তবে ভোটার উপস্থিতি খুবই কম বলে মনে করেছেন তারা।

সকালে ঢাকার সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না। আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেব। ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়।

আমার সকাল ২৪ পত্রিকার  খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper