1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি! - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৪৭|
ব্রেকিং নিউজ:
নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি

শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি!

নিউজ ডেক্স,  আমার সকাল ২৪ 
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫,
শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি!

শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি!

নিউজ ডেক্স,  আমার সকাল ২৪

বগুড়ার শেরপুরে একটি বালিকা বিদ্যালয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ক্লাস না করে বাড়ি ফিরে যায়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী অভিযোগ করেন, প্রধান শিক্ষকের নির্দেশে তিনি ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান। কিন্তু শিমুল তা দিতে টালবাহানা করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং পরে বহিরাগত কয়েকজন এসে দোতলা থেকে নিচতলা পর্যন্ত টেনে নামিয়ে মারধর করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান শিমুল বলেন, সাহেব আলী পাসওয়ার্ড ব্ল্যাক বোর্ডে লিখে দিতে বলেন। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তা করতে রাজি না হওয়ায় সাহেব আলী গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। পরে তিনি সহকারী প্রধান শিক্ষকের রুমে বিচার চান, সেখানে গিয়েও সাহেব আলী তাকে আঘাত করেন বলে দাবি করেন শিমুল।

সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী জানান, প্রথমে শিমুল তার রুমে এসে মারধরের অভিযোগ করেন। কিছুক্ষণ পর সাহেব আলীও এসে পাল্টা অভিযোগ করেন, ফলে পুনরায় হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় বহিরাগত কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper