শুরু হলো স্বপ্নসিঁড়ির নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
শুরু হলো স্বপ্নসিঁড়ির নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শুরু হলো স্বপ্নসিঁড়ির নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬

শুরু হলো স্বপ্নসিঁড়ির নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬

ওমরাহর সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি

শিশু-কিশোরদের কণ্ঠে নাতে রাসুলের সুর ছড়িয়ে দেওয়া এবং ইসলামী সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হয়েছে নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬। জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ীদের জন্য থাকছে পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ লক্ষাধিক টাকার পুরস্কার।

আয়োজকরা জানান, দেশের যেকোনো প্রান্ত থেকে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের নির্ধারিত নাতে রাসুল অথবা নিজেদের পছন্দের যেকোনো নাতে রাসুল খালি গলায় গেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পাঠাতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিযোগিতার বিশেষ শর্ত অনুযায়ী, পাঠানো অডিও বা ভিডিওতে কোনো ধরনের সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। প্রতিযোগীর স্বাভাবিক কণ্ঠ ও পরিবেশনাই বিচারকার্যের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

আগ্রহী প্রতিযোগীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফর্ম অথবা ই-মেইলের মাধ্যমে ভিডিও পাঠিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভিডিওর সঙ্গে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। একজন প্রতিযোগী একটি মোবাইল নম্বর ব্যবহার করে একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ডেস্কটপ কম্পিউটার এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ। এছাড়া সেরা ১০ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় স্মারক ও বিশেষ পুরস্কার।

আয়োজকদের মতে, পুরস্কারের পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নাতে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং ইসলামী সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতার নিয়মাবলি, ফলাফল ও পরবর্তী আপডেট স্বপ্নসিঁড়ির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’-এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মিসবাহুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত