1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শীতে বাড়ছে প্রস্রাবের চাপ, কখন সতর্ক হবেন? - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৩|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

শীতে বাড়ছে প্রস্রাবের চাপ, কখন সতর্ক হবেন?

লাইফস্টাইল ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬,
ঘুমের মধ্যে হঠাৎ শরীরে ঝাঁকুনি, উঁচু স্থান থেকে পড়ার অনুভূতি হয় কেন?
ঘুমের মধ্যে হঠাৎ শরীরে ঝাঁকুনি, উঁচু স্থান থেকে পড়ার অনুভূতি হয় কেন?

শীতে বাড়ছে প্রস্রাবের চাপ, কখন সতর্ক হবেন?

লাইফস্টাইল ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
শীতকালে অনেকেই বার বার প্রস্রাবের চাপ অনুভব করেন। বিশেষ করে পুরুষদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি হলেও বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না। কনকনে ঠান্ডায় বাথরুমে যেতে অনীহা থাকায় অনেকেই পানি কমিয়ে দেন, যা উল্টো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, তাপমাত্রা কমে গেলে ত্বকের ক্যাপিলারি সংকুচিত হয় এবং শরীর নিজেকে উষ্ণ রাখতে রক্ত কেন্দ্রীভূত হয় অভ্যন্তরীণ অঙ্গগুলোর দিকে, বিশেষ করে কিডনিতে। এতে কিডনিতে রক্ত প্রবাহ বাড়ে এবং প্রস্রাব তৈরির মাত্রাও বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে ঘাম কম হওয়ায় শরীরের অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমেই বের হয়ে যায়। সাধারণভাবে এ পরিবর্তনকে ক্ষতিহীন ও সাময়িক ধরা হয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুধু ঠান্ডার কারণে প্রস্রাবের চাপ বাড়ছে কিনা তা লক্ষ করা জরুরি। প্রস্রাবে জ্বালা–ব্যথা, তীব্র গন্ধ, রং পরিবর্তন, জ্বর, কোমর ব্যথা, রাতে ঘন ঘন প্রস্রাব বা পুরুষদের ক্ষেত্রে প্রস্রাব শুরু হতে দেরি হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। এসব লক্ষণ ইউরিনারি ইনফেকশন (ইউটিআই), প্রোস্টেট সমস্যা বা ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে।

চিকিৎসকরা আরও জানান, শীতে পানি কমিয়ে দেওয়া উচিত নয়। এতে শরীরে পানিশূন্যতা ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা শীতে পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলা এবং কফি ও চায়ের পরিমাণ কমানোর পরামর্শ দিয়েছেন।

সার্বিকভাবে, শীতে প্রস্রাবের চাপ বাড়া স্বাভাবিক ঘটনা হলেও অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper