শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন
জামাল উদ্দিন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
শিক্ষা খাতের নীতি প্রণয়ন, গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতিতে সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা করছে।
বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে বিভিন্ন সময়ে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংস্কারসংক্রান্ত আন্দোলনে সক্রিয় ছিলেন বলে তার পরিচিতজনরা জানান। পাশাপাশি শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়ন নিয়ে তিনি গবেষণামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
উচ্চশিক্ষা ব্যবস্থা, তরুণ সমাজের ক্ষমতায়ন এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে তার বিভিন্ন চিন্তা ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্বের মাধ্যমে তরুণ প্রজন্মের অধিকার রক্ষা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বীথিকা বিনতে হোসাইন ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।










