শিক্ষার্থী নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার দাবি

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
শিক্ষার্থী নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শিক্ষার্থী নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার দাবি

শিক্ষার্থী নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার দাবি

প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

তিনি বলেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে তা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিশুর নিরাপদে শিক্ষা গ্রহণ ও বেড়ে ওঠার স্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থী নির্যাতন ও যৌন নিপীড়নের নানা অভিযোগ সামনে আসছে, যা উদ্বেগজনক। বিশেষ করে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থী নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

তবে অভিযোগ উঠলেই তদন্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত না করারও আহ্বান জানান তিনি। তার মতে, ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকারও রক্ষা করা জরুরি।

তিনি আরও বলেন, সন্তানরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু শিক্ষক বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নয়; অভিভাবক, প্রশাসন ও সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নির্দোষ কোনো ব্যক্তি যেন মিথ্যা অভিযোগে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ কামনা করেন।

লেখক: মুহাম্মদ আকতার উদ্দিন
চেয়ারম্যান, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত