শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও চর্চা জরুরি
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও চর্চা জরুরি
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও তা চর্চা করা অত্যন্ত জরুরি। ভালো ফলাফলের মাধ্যমে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হলেও নৈতিক শিক্ষা ছাড়া একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গঠনের প্রতি সর্বোচ্চ যত্নশীল হতে হবে।
২২ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায় বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারস্থ ‘হেনা প্লেইসে’ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার আওতাধীন ৪ নম্বর পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ নম্বর পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব, লতিফিয়া ক্বারি সোসাইটি বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদ, হযরত শাহজালাল লতিফিয়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা, আতাশনের অধ্যক্ষ মাওলানা আব্দুল মনাফ, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা আহমদ, সিলেট পশ্চিম জেলা সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জুবায়ের আহমদ এবং বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল কোরআন দাখিল মাদ্রাসা, সারসপুরের সুপার মাওলানা আবুল কালাম, খাতিরা পীর মিয়া চান খা (রহ.) হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কবির আহমদ সুমন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুন্না, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আশিক বিল্লাহ, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাবলুল হক, বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ রাজিব ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানে ৪ নম্বর পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, তায়েফ শাহ, হাফিজুর রহমান তাহমিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মাহিন, সহ-প্রচার সম্পাদক জাহিদ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।









