শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Monday, August 17, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ
শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন পাওয়া যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আটক তিন যাত্রী হলেন—ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদরের নুরুল আলম রিয়াদ।
তিনি আরও জানান, ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া গেছে। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা পণ্য ডিটেনশন মেমোরেন্ডামের মাধ্যমে জব্দ করা হয়েছে। এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।
প্রাথমিকভাবে আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।