শাহজাদপুর পৌর মেয়র প্রার্থী রেজাউল ইসলাম রাজার গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
শাহজাদপুর পৌর মেয়র প্রার্থী রেজাউল ইসলাম রাজার গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শাহজাদপুর পৌর মেয়র প্রার্থী রেজাউল ইসলাম রাজার গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শাহজাদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

সকাল থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর বাজার, স্টেশন রোড, কলেজ মোড়সহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন। এ সময় দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে নিজের নির্বাচনী লিফলেট তুলে দেন তিনি। লিফলেটে শাহজাদপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে পুরোনো ৪৫০ দলিল পুড়িয়ে ধ্বংস বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে পুরোনো ৪৫০ দলিল পুড়িয়ে ধ্বংস

লিফলেট বিতরণকালে আলহাজ্ব মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা বলেন, ‘শাহজাদপুরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি আমার মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌরসভা পরিচালনা করব। এ জন্য সবার দোয়া ও সমর্থন চাই।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত