আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুর পৌরসভার ৯৫ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট বিতরণ
মোঃ মনির হোসেন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি আমার সকাল২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার চুক্তিভিত্তিক ৯৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শাহজাদপুর উপজেলা পরিষদের তহবিল থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এসব রেইনকোট প্রদান করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাবরিনা শারমিন নিজ হাতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা মো. মিজানুর রহমান, রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা।
বর্ষাকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসব কর্মী। তাদের কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রেইনকোট পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাঠপর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা ও কল্যাণে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।