শাহজাদপুরে মৃৎশিল্পীদের হাতে মাটির প্রতিমায় ফুটে উঠছে দেবী দুর্গা

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Sunday, September 27, 2026,
শাহজাদপুরে মৃৎশিল্পীদের হাতে মাটির প্রতিমায় ফুটে উঠছে দেবী দুর্গা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুরে মৃৎশিল্পীদের হাতে মাটির প্রতিমায় ফুটে উঠছে দেবী দুর্গা

শাহজাদপুরে মৃৎশিল্পীদের হাতে মাটির প্রতিমায় ফুটে উঠছে দেবী দুর্গা

মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
শাহজাদপুর, সিরাজগঞ্জ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও বাঁশের কাঠামোয় তাঁরা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার অবয়ব। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পালপাড়ায় এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।

উপজেলার গালা, পোতাজিয়া, রূপবাটি, কৈজুরী, নরিনা ও শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায়, ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। কেউ মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউ করছেন মাটির প্রলেপের কাজ। আবার কেউ রঙ-তুলির নিপুণ আঁচড়ে প্রতিমায় ফুটিয়ে তুলছেন নানা আঙ্গিক ও সৌন্দর্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মৃৎশিল্পীরা জানান, দুর্গাপূজার প্রায় দুই মাস আগে থেকেই তাঁরা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। এবার শাহজাদপুর উপজেলায় ৪০টির বেশি পূজামণ্ডপের জন্য তাঁদের তৈরি প্রতিমা যাবে। সময়মতো কাজ শেষ করতে পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে কাজ করছেন।

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার

একজন মৃৎশিল্পী বলেন, ‘প্রতিমা তৈরির কাজ অনেক আগেই শুরু করেছি। এখন দিন-রাত কাজ করতে হচ্ছে। সময় কম থাকায় পরিবারের সবাই মিলে কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে উৎসবের এই ব্যস্ততার মধ্যেও মৃৎশিল্পীদের মধ্যে রয়েছে নানা শঙ্কা। তাঁদের ভাষ্য, গত বছরের তুলনায় মাটি, খড়, বাঁশ, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম বাড়েনি। ফলে পরিশ্রম ও উৎপাদন খরচের তুলনায় তাঁদের লাভ কমে যাচ্ছে।

শিল্পীরা আরও জানান, বংশপরম্পরায় তাঁরা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও নতুন প্রজন্মের অনেকেই এ পেশায় আগ্রহ হারাচ্ছে। আয় কমে যাওয়া এবং উপকরণের মূল্যবৃদ্ধির কারণে অনেকে অন্য পেশার দিকে ঝুঁকছেন। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন তাঁরা।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার উপজেলায় প্রায় ৯০ থেকে ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি।

মৃৎশিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে মাটির অবয়ব নিচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কাঁচা মাটির সেই কাঠামোয় রং-তুলির আঁচড় পড়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে দেবীর মুখাবয়ব ও নানা অনুষঙ্গ। প্রতিমাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে যেমন বাড়ছে প্রস্তুতি, তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও তৈরি হচ্ছে শারদীয় উৎসবের আমেজ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত