শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪

শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪

মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে ১৪৪ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং অনলাইন জুয়াচক্রে ব্যবহৃত তিনটি স্মার্টফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

১৬ ও ১৭ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকার বিসিক বাসস্ট্যান্ড ও সংলগ্ন একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. শিহাব হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৪ দশমিক ০৪ গ্রাম।

গ্রেপ্তার শিহাব হোসেন শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বড়বাড়ী মসজিদ এলাকার মো. সরোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

অন্যদিকে, ১৭ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে কান্দাপাড়া শক্তি ফাউন্ডেশন শাহজাদপুর শাখার সামনের সড়কে অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে মো. রকি (২৪) ও মো. সবুজ শেখ (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও ১০ থেকে ১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। গ্রেপ্তার দুজনের কাছ থেকে Samsung Galaxy S23 Ultra, iPhone 17 Pro Max ও Redmi Note 13 মডেলের তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ফোনগুলোতে অনলাইন বেটিং ও ক্যাসিনো সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ও অ্যাকাউন্টের তথ্য এবং লেনদেনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।

এ ছাড়া ১৬ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ এরফাজ উদ্দিনের নেতৃত্বে দিঘুরুলিয়া বাসস্ট্যান্ড ও দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে মোছা. খোদেজা বেগম খোদে (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোদেজা বেগম শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারপাড়া এলাকার মো. শরীফ শেখের স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক ও অবৈধ জুয়ামুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত