শাহজাদপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

শাহজাদপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মো. মনির হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে শাহজাদপুর সরকারি ইব্রাহিম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠক, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।