শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মো. শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জামিরতা বাজারে এক্সকাভেটরের মাধ্যমে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ শুরু করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, তাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আকস্মিকভাবে অভিযান পরিচালনা করায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, আগে থেকে জানানো হলে তারা নিজেরাই স্থাপনা সরিয়ে নিতে পারতেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযানের আগে গত সাত দিন ধরে মাইকিং করে অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু কেউ স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসন জানায়, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত