শাহজাদপুরের সোনাতনীতে নদীভাঙনকবলিত ১৬৫ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

শাহজাদপুরের সোনাতনীতে নদীভাঙনকবলিত ১৬৫ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মোঃ মনির হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আমার সকাল ২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে নদীভাঙনকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ১৬৫টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
নদীভাঙনের কারণে সরিয়ে নেওয়া ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরশি ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় দুটি পুনর্নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নদীভাঙনে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন এবং বিদ্যালয় দুটি পুনর্নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় দুটি দ্রুত পুনর্নির্মাণ করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।