
যশোর প্রতিনিধি মোঃ রিদয় হোসেন:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শার্শার বাহদুরপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধাণ্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিলে শার্শা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় নানা ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।