শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, August 18, 2026,

শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার
মোঃ ইউনুছ শরিফ, বিশেষ প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা):
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ তমাল জমাদ্দার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত ১২টার দিকে শশীভূষণ থানা পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা সড়কে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় তমাল জমাদ্দারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তমাল জমাদ্দার দক্ষিণ আইচা থানাধীন উত্তর চর কলমী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর হাট এলাকার মৃত আবুল হাসানাত জমাদ্দারের ছেলে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তমাল অন্য থানা এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে শশীভূষণ থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদককারবারি তমালকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।










