শশীভূষণে আলাউদ্দিন রাঢ়ী হত্যা: ১২ দিনের মধ্যে দুই আসামি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
শশীভূষণে আলাউদ্দিন রাঢ়ী হত্যা: ১২ দিনের মধ্যে দুই আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শশীভূষণে আলাউদ্দিন রাঢ়ী হত্যা: ১২ দিনের মধ্যে দুই আসামি গ্রেপ্তার

শশীভূষণে আলাউদ্দিন রাঢ়ী হত্যা: ১২ দিনের মধ্যে দুই আসামি গ্রেপ্তার

মো. ইউনুছ শরিফ
বিশেষ প্রতিনিধি, চরফ্যাশন

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বহুল আলোচিত আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ১২ দিনের মধ্যে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল দালালহেমায়েত দালাল। চরফ্যাশন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানায়, আলাউদ্দিন রাঢ়ী হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুলাল দালাল ও হেমায়েত দালালকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি আলাউদ্দিনকে মাছ ধরার কথা বলে বিলের মধ্যে নিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাদের বক্তব্যের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত ৯টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দিনমজুর আলাউদ্দিন রাঢ়ী স্থানীয় চৌমুহনী বাজার থেকে নাতির জন্য কেক ও বাজারসদাই নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

পরে রাত ১০টার দিকে আলাউদ্দিনের ভাতিজা সোহাগ তার স্ত্রীকে ফোন করে তার অবস্থান জানতে চান। এ সময় তিনি জানান, আলাউদ্দিন বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, বাড়ির দক্ষিণে সিএমপি সড়কের পূর্ব পাশে বিলের মধ্যে তার মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ বলেন, ক্লুলেস মামলাটির তদন্তে ১২ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত