লোহাগড়ায় নাশকতার মামলায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লোহাগড়ায় নাশকতার মামলায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫

নড়াইলের লোহাগড়ায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২২ আগস্ট) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজুপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. উজ্জ্বল মোল্যা (৩৮), বাবরা গ্রামের সাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল কাদের শেখ (৩০), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে মো. আল আমিন, লক্ষ্মীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান (৫৬) এবং গোপীনাথপুর গ্রামের মৃত শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

লোহাগড়া থানা পুলিশ জানায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের রোববার আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত