লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ

  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ

লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ

লিটন দেব
বিশেষ প্রতিনিধি

সিলেটের লালাবাজার বিশ্বরোড এলাকায় রাস্তার কাজের ধীরগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভারী যানবাহনের চলাচল এবং টানা বৃষ্টিপাতের ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারী, মোটরসাইকেল আরোহী এবং অন্যান্য যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা থাকলেও প্রয়োজনীয় সংস্কারকাজ যথাসময়ে সম্পন্ন হয়নি। ফলে প্রতিদিনই যানজট, দুর্ঘটনার আশঙ্কা এবং যাতায়াতে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এলাকাবাসীর দাবি, রাস্তার কাজের ধীরগতি শুধু যাতায়াত ব্যাহত করছে না, বরং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও প্রভাবিত করছে। তারা দ্রুত ও টেকসই সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে লালাবাজারে একটি অনুষ্ঠানে সংসদ সদস্যের আগমন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তার গর্ত ভরাটের কাজ শুরু করেছে। তবে স্থানীয়দের প্রশ্ন, শুধুমাত্র বিশেষ কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ও স্থায়ীভাবে রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত