লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা

মো. রেজাউল করিম, লালমনিরহাট বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে দুইজনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মমিনের গ্যারেজসংলগ্ন এলাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

অভিযানে মেমো সংরক্ষণ না করা, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এবং বিনির্দেশবহির্ভূতভাবে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সার পরিবহনের সময় এক অবৈধ ব্যবসায়ীকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ৫ বস্তা ডিএপি সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম বলেন, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত মূল্যে ও নিয়ম মেনে বিক্রি হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত