লাইসেন্সবিহীন সার মজুদ, কাহারোলে ৫ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

লাইসেন্সবিহীন সার মজুদ, কাহারোলে ৫ হাজার টাকা জরিমানা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর
দিনাজপুরের কাহারোল উপজেলার বটতলী বাজারে লাইসেন্সবিহীনভাবে সার মজুদ করার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বটতলী বাজারে অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন সার মজুদের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা লাইসেন্স ও সরকারি বিধি-বিধান মেনে সার মজুদ ও বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।