1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা

জামিল মুহাম্মাদ ইউসুফ
  • আপলোডের সময় : Friday, March 21, 2025,
লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা
লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা

লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা

জামিল মুহাম্মাদ ইউসুফ, 

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত প্রস্তাবিত চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির পাশে নাহিদুল ইসলাম রাব্বি নামে এক জামায়াত ইসলামের কর্মীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

সূত্র জানায়, তারাবিহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত নাহিদুল ইসলাম রাব্বিকে আক্রমণ করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, “নাহিদের ওপর হামলাটি পূর্বপরিকল্পিত। জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি মহল আমাদের কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। তারা হত্যার মতো হীন চেষ্টাও করতে পিছপা হচ্ছে না।”

বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রতিবাদ সভা শেষ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

বিজ্ঞাপন
 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper
বিজ্ঞাপন