রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বান্দরবান (সুকেল তঞ্চঙ্গ্যা):

‘সারা দেশে ২৫ কোটি চারাগাছ রোপণ, বর্তমান সরকারের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার উসারা লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা (৩০০ নং আসন) এর সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাজমিন আলম তুলি, জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, প্ল্যান্টেশন বিভাগের জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মার্মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বাশর। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। পাহাড়ি অঞ্চলে পাহাড় কাটা, নির্বিচারে গাছ নিধন এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় রোয়াংছড়ির প্রতিটি পাড়া ও বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা উপকারভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ৭-৮ প্রজাতির প্রায় ২০ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত