রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

 ইসলাসাইফুলম রাজু, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দগ্ধরা হলেন—তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।

হাটহাজারীতে প্রশিক্ষণকালে বিস্ফোরণে নোয়াখালীর সেনা সদস্য নিহত হাটহাজারীতে প্রশিক্ষণকালে বিস্ফোরণে নোয়াখালীর সেনা সদস্য নিহত

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিটি অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিস্ফোরণে মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘটনার বিষয়ে সিটি গ্রুপ কর্তৃপক্ষের বক্তব্য জানতে সাংবাদিকরা কারখানায় গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত