রূপগঞ্জে ছাদ ঢালাইয়ের বিরোধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

  • আপলোডের সময় : Saturday, August 15, 2026,
রূপগঞ্জে ছাদ ঢালাইয়ের বিরোধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রূপগঞ্জে ছাদ ঢালাইয়ের বিরোধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

রূপগঞ্জে ছাদ ঢালাইয়ের বিরোধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দেবর, দেবরের স্ত্রী ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমার স্বামী বাবুল মিজির বাড়ির দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে ছাদের একটি অংশ নিজের জমির সীমানায় পড়েছে দাবি করে কাজে বাধা দেন বাবুলের ভাই আলাউদ্দিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অভিযোগ রয়েছে, একপর্যায়ে আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন এবং মেয়ের জামাই শাকিল নাছিমা বেগমকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিন, জোসনা খাতুন ও শাকিলকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ছাদ ঢালাইয়ের সীমানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহত নারীকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী বাবুল মিজি বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত