রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
আব্দুল আহাদ
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার ঝাউডগী আল হেরা দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের অন্যতম উপদেষ্টা ও ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন চাঁপরাশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফোরামের উপদেষ্টা আবু তাহের চাঁপরাশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাকির হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বেলাল হোসাইন।
এ সময় বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা আফাজ উদ্দিন চাঁপরাশি, মাস্টার জসিম উদ্দিন চাঁপরাশি, আনোয়ার চাঁপরাশি, আল হেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহজালাল, মাস্টার ফয়সাল গাজী, ডা. আব্দুল গণি মাঝি, আবদুল জলিল, বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম ও আবদুল কাদের চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন বায়েজিদ বোস্তামি সোহাগ।
আয়োজকরা জানান, রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনের সময় রক্তদাতাদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচ বহনেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।
এ সময় জরুরি প্রয়োজনে রক্তের জন্য চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান আয়োজকরা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।