রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৬০ বস্তা সার জব্দ
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৬০ বস্তা সার জব্দ
আব্দুল আহাদ
রায়পুর উপজেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।