রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (১০ আগস্ট) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনি কর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।

এর আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম সাবেক মন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন তিনি। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।

পরবর্তীতে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য ছিলেন। তবে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০০৬ সালের অক্টোবরে বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর বদরুদ্দোজা চৌধুরীসহ ৩২ জন সাবেক মন্ত্রী-এমপিকে নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা

পরবর্তীতে ২০১২ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দেন অলি আহমদ। এবার সেই জোটের পক্ষ থেকেই তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। এ কারণে জোটের নেতারা সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করেছেন। তিনি জাতি, ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বার্তা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। জনগণের স্বার্থ রক্ষায় তারা সবসময় পাশে থাকবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াকে তারা দায়িত্ব হিসেবে নিয়েছেন। সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হলে গণতন্ত্রের গতি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত