রাশিয়ান সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্ট-ভিসা প্রদান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
রাশিয়ান সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্ট-ভিসা প্রদান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাশিয়ান সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্ট-ভিসা প্রদান

রাশিয়ান সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্ট-ভিসা প্রদান

রুশ সরকারের অর্থায়নে বাংলাদেশ থেকে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের পাসপোর্ট ও ভিসা প্রদান করেছে ঢাকার রাশিয়ান হাউস।

রোববার (২৩ আগস্ট) রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে রাশিয়ান ভিসাসহ পাসপোর্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়া পতাকা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রুশ সরকারি স্কলারশিপ বিজয়ী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের পর দেশটির জাতীয় পতাকার ইতিহাস, তাৎপর্য ও বিবর্তন নিয়ে বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা রাশিয়ার জাতীয় পতাকা নিয়ে লেখা কয়েকটি কবিতা আবৃত্তি করেন। পরে তারা ‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ ও ‘মাতুশকা’সহ কয়েকটি জনপ্রিয় রুশ গান পরিবেশন করেন।

রাবিতে ‘শিবিরের স্পাই’ সন্দেহে শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ ও হেনস্তার অভিযোগ রাবিতে ‘শিবিরের স্পাই’ সন্দেহে শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ ও হেনস্তার অভিযোগ

রাশিয়া পতাকা দিবসের আয়োজন শেষে রুশ সরকারের অর্থায়নে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা ভিসাসহ পাসপোর্ট গ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেওয়া নতুন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং রাশিয়ায় একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা অর্জনকারীরা অংশ নেন। বর্তমানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অনলাইনে যুক্ত হন।

রাশিয়ান হাউস ঢাকার পরিচালক অ্যালেক্সান্দ্রা এ. খলেভনায়া স্বাগত বক্তব্য দেন। পরে আমন্ত্রিত অতিথি ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তাঁদের পড়াশোনা, জীবনযাপন ও পেশাগত উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরেন।

বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে নতুন শিক্ষার্থীদের দেশ ছাড়ার প্রস্তুতি, আবাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, পড়াশোনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকা বিভিন্ন সুযোগ সম্পর্কে পরামর্শ দেন।

আয়োজকদের মতে, ভিসাসহ পাসপোর্ট হাতে পাওয়া শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয় নয়; এটি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের রাশিয়ায় নতুন শিক্ষাজীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ সূচনা। রাশিয়ান হাউস ঢাকা শিক্ষার্থীদের সফল যাত্রা, ফলপ্রসূ অধ্যয়ন এবং রাশিয়ায় স্মরণীয় অভিজ্ঞতার জন্য শুভকামনা জানিয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত