রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আব্দুল আহাদ, রায়পুর উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের ৬০টি ফয়েল পেপার ও ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কেরোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কেরোয়া এলাকার জিয়াউর রহমান তুষার, দেনায়েতপুর এলাকার আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লা এবং লুধুয়া এলাকার আরমান হোসেন।

বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, অভিযানে প্রায় ৯ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ আনুমানিক ৯০ পিস। এ ছাড়া ইয়াবা সেবনে ব্যবহৃত ৬০টি ফয়েল পেপার এবং ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ওসি আরও জানান, জিয়াউর রহমান তুষারের বিরুদ্ধে তিনটি এবং আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান তুষার কেরোয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাকে মাদক কারবারের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত