1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
কয়েক লাখ অভিবাসী কর্মী ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের শিক্ষকের হাত-পা ভাঙার অভিযোগ, প্রধান শিক্ষকের ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন মাদকবিরোধী আন্দোলন করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি সাড়ে ৬ হাজার মানুষ ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, বন্যার শঙ্কায় ফেনীর হাজারো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী গাজীপুরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি

রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুল আহাদ
  • আপলোডের সময় : Thursday, July 2, 2026,
রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুল আহাদ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, হামলা, মামলাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ইউনিয়নের স্টিলব্রিজ থেকে উদমারা সড়কে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ও প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা শাহজাহান কবিরাজ ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

সৌদি আরবপ্রবাসী মো. হুমায়ুন কবির ও তার মা শামছুন্নাহার বেগম অভিযোগ করেন, প্রবাস থেকে অর্থ পাঠিয়ে নির্মাণাধীন তাদের ভবনের কাজ চাঁদার দাবির কারণে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান কবিরাজ সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।”

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper