রামপাল প্রেসক্লাবের নতুন নেতৃত্বে শাহজালাল-সাগর-মাসুম

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
রামপাল প্রেসক্লাবের নতুন নেতৃত্বে শাহজালাল-সাগর-মাসুম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রামপাল প্রেসক্লাবের নতুন নেতৃত্বে শাহজালাল-সাগর-মাসুম

বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ শাহজালাল গাজী, সাধারণ সম্পাদক মোঃ সাগর আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রামপাল প্রেসক্লাব কার্যালয়ে পূর্বের আহ্বায়ক কমিটির নির্দেশনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতি পদে মোঃ শাহজালাল গাজীর নাম প্রস্তাব করেন মোঃ রাকিবুল ইসলাম সুমন ও মোঃ আব্দুল্লাহ শেখ। সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহর নাম প্রস্তাব করেন মোঃ আব্দুল্লাহ শেখ ও মোঃ আরিফ হাসান গজনবী। উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে প্রস্তাবগুলো অনুমোদন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভা শেষে দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি মোঃ খৈয়াম হোসেন খিজির, সহ-সভাপতি মোঃ মুনাওয়ার হোসেন রনি ও মোঃ আরিফ হাসান গজনবী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুল্লাহ শেখ ও মোঃ রবিউল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক আরাফাত হোসেন সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহানুর রহমান, গ্রন্থাগার ও পাঠাগার সম্পাদক মোঃ আকাশউজ্জামান এবং প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ বজলুর রহমান। সদস্যরা হলেন মোঃ সাইফুল ইসলাম বখতিয়ার, মোঃ বাকি বিল্লাহ, মোঃ ইমরান হোসেন (সানি) ও আব্দুল্লাহ আল হেলাল। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মোঃ আব্দুল হাদী, সুব্রত ঢালী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ তায়েব নূর, মোঃ হাসান তালুকদার, নূর-নবী ফকির ও মোঃ মাসুদ রানা।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রামপাল প্রেসক্লাবের পূর্বের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আরিফ হাসান গজনবী বলেন, নতুন কমিটি আগের কমিটির তৈরি করা সাংগঠনিক ভিত্তি ও ঐক্যকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, প্রেসক্লাবের নেতৃত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; এটি একটি দায়িত্ব। সাংবাদিকতার মূল শক্তি সত্য, বস্তুনিষ্ঠতা, সাহস ও পেশাগত সততা। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজালাল গাজী বলেন, তাকে পুনরায় নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখানো হয়েছে, তার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং প্রেসক্লাবের ঐতিহ্য সমৃদ্ধ করতে কাজ করবেন।

সাধারণ সম্পাদক মোঃ সাগর আহম্মেদ বলেন, রামপাল প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহও প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সাংগঠনিক ঠিকানা নয়; এটি এলাকার মানুষের কথা বলারও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তাই তথ্যের যথার্থতা, সংবাদ প্রকাশে ভারসাম্য এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নতুন কমিটির মাধ্যমে রামপাল প্রেসক্লাব আরও সুসংগঠিত, গতিশীল ও পেশাদার সাংবাদিকতার প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত