রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ

স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, ৪ প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থী পেল সহায়তা

আরিফ হাসান গজনবী
উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)। প্রতিষ্ঠানটির কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রোববার (২৩ আগস্ট) উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

বিআইএফপিসিএল সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আয়োজকদের মতে, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়মুখী পরিবেশকে আরও সহায়ক করে তুলতে পারে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা তাদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসক, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমান জোয়ারদার এবং বিআইএফপিসিএলের হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিম।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহিদ হাসান বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, বিআইএফপিসিএল শুধু বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।

তিনি আরও বলেন, “প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়ায়। আমরা চাই, অর্থনৈতিক বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা বিআইএফপিসিএলের এ উদ্যোগকে স্বাগত জানায়। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।

উল্লেখ্য, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ। এরই ধারাবাহিকতায় রোববার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত